শাহ আমানতে টর্চ লাইটে স্বর্ণ বার

 
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর লাগেজ থেকে ১২ টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার রাতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায়। লাগেজের ভেতরে একটি টর্চ লাইটে এসব স্বর্ণবার ছিল। 
উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক ওজন প্রায় এক হাজার ৩৯০ গ্রাম। এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।