নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা গ্রামের নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে ৩১৪ পরিবারের মধ্যে গতকাল (আজ) সোমবার সন্ধায় নতুন সংযোগ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে নলবাটা হাজী সিরাজ মিয়ার বাড়ির আঙ্গিনায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংযোগের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন।
উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ.কে.এম. ফজলুল করিম ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাজী আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আব্দুস ছাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ও পৌর আ.লীগের সভাপতি মাহবুব আলম শাহীন, রায়পুরা জোনাল অফিসের ডিজিএম স্বদেশ ঘোষ, উপজেলা আ. লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বাবু প্রীতি রঞ্জন সাহা, সদস্য আজিজুর রহমান ভুইয়া, ইউনিয়ন আা.লীগের সভাপতি নাসির উদ্দিন খান, সম্পাদক এম.এ বাতেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমাইল মিয়া, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খান মিটু, ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবিকা নাজমা জাহান প্রমূখ।