লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসে আগুন

 
লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার, টেবিল, আলমিরা, আসবাবসহ ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান জানান, নাশকতাকারীরা অফিসের কলাপসিবল গেইট তার দিয়ে বেঁধে রেখে পেট্রোল দিয়ে অফিসের ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে অফিসের কর্মচারীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, আলমিরা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
তিনি আরো জানান, ভবনের ২য় তলায় তিনিসহ অফিসের অন্যান্য কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে চারটার দিকে অফিসের ভিতরে আগুন দেখে তারা থানা পুলিশকে খবর দেয়।
সকালে সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ নাসিম মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা বলেন, এ ঘটনায় জড়িত নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।