‘দৈনিক ইত্তেফাকে’র সাবেক ফটো সাংবাদিক মীর মহিউদ্দিন সোহান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএসএসইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক পত্রিকায় প্রায় সোহান তিন দশক কর্মরত ছিলেন। তিনি কিডনীসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। তাকে ময়মনসিংহে নিজ গ্রামে দাফন করা হবে।