হরতাল শুক্রবার ছয়টা পর্যন্ত বাড়ল

 
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ছয়টা পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
একই সঙ্গে বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দিয়েছে বিএনপি।
এর আগে চলমান ৭২ ঘণ্টার হরতাল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল।