ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগ নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার কুশপুত্তলিকা দাহ করেছে।
মঙ্গলবার দুপুরে মাহমুদুর রহমান মান্নার বিচার দাবিতে ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাইম মিয়ার নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ডুয়েট ক্যাম্পাসে মাহমুদুর রহমান মান্নার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে ডুয়েট ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে রাষ্ট্রবিরোধী কথোপকথন এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মাহমুদুর রহমান মান্নার কঠোর শাস্তির দাবি জানান।