চবি ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আসামি করে মামলা

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘষের্র সময় শিক্ষকদের ধাওয়া, তাদের বাসায় গিয়ে প্রাণনাশের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর হোসেন চৌধুরী বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিদের সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসির নেতাকর্মী।
মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মধ্যে মানব সম্পদ উন্নয়ন সম্পাদক বিষয়ক সম্পাদক এস এম আলাউদ্দিনসহ ১৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর হোসেন চৌধুরী । মামলার বিষয়ে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘষের্র সময় শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ জনকে আসামি করে মামলা করেছে। এদের মধ্যে ২ জন কারাগারে আছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।