রাজধানীতে পৃথক হাতবোমা বিস্ফোরণে আহত ৫

 
 
রাজধানীতে পৃথক হাতবোমা বিস্ফোরণে ব্যবসায়ীসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে বঙ্গবাজার এলাকায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণে চারজন আহত হন। তারা হলেন- মো. রাসেল (৩২), মো. কাকন (৩২), ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু (৫৩) ও কলেজ ছাত্র খন্দকার আল আমীন (২২)। এর আগে সকাল সোয়া আটটার দিকে ফকিরাপুল মোড়ে দু’টি হাতবোমা বিস্ফোরণে আলমগীর হোসেন (২৬) নামে এক যুবক আহত হন। তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।