উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে ইউভেন্তুস। মঙ্গলবার রাতে প্রতিযোগিতার সেরা ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জয় পায় ইতালির ক্লাব ইউভেন্তুস।
ইউভেন্তুস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১৩ মিনিটে কার্লোস তেভেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। খুব কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
পাঁচ মিনিট পরেই গোলটি শোধ করে দেন মার্কো রয়েস। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই জার্মান মিডফিল্ডার।
৪২তম মিনিটে পল পোগবার ক্রসে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে আবারও দলকে এগিয়ে দেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় ইউভেন্তুসের।