মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে বুধবার রাত ১০টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক অত্র ইউনিয়নের পাশখালি গ্রামে মৃত আব্দুল মজিদ হাওলাদারের পুত্র আলতাফ হোসেন হাওলাদার(৫০)।

জানা গেছে, ঘটনার রাতে নিজ বাড়ির সামনে তিনি বৃষ্টির পানি সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত কৃষকের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। 

আরও পড়ুনঃ এলেঙ্গা হাইওয়েতে পুলিশের ব্যাপক চাঁদাবাজি

বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু