মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিতর্কিত একটি পাইপলাইনের নির্মাণ কাজের বিলে ভেটো দিয়েছেন। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কিস্টোন এক্সএল নামে ৮৭৫ মাইল দীর্ঘ প্রস্তাবিত এই পাইপলাইনটি কানাডার অ্যালবার্টা থেকে আমেরিকার নেব্রাস্কাতে জ্বালানি তেল বয়ে নিতে ব্যবহার করবার কথা।
পরিবেশবিদরা সর্তক করে দিয়ে বলেছিলেন, এই পাইপলাইন স্থাপন করা হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। যদিও কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এই নির্মাণকাজে সম্মত ছিল কিন্তু হোয়াইট হাউজ কোন কালক্ষেপণ না করেই এই প্রস্তাবে ভেটো দিল।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর কিস্টোন ভেটো ছিল বারাক ওবামা তৃতীয় ভেটো। অন্যদিকে, নভেম্বরে রিপাবলিকানরা কংগ্রেস পুরো নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পর এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভেটো।