যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৫০

 
যুক্তরাষ্ট্রে একটি কমিউটার ট্রেন ও ট্রাক সংঘের্ষ ৫০ জন আহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অক্সনার্ড শহর থেকে লস অ্যাঞ্জেলস শহরে যাওয়ার পথে একটি কম্যুটার ট্রাকের সংঘর্ষ হলে এই আহতের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরের আগে এই দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।
দুর্ঘটনায় কেউ নিহত না হলেও ট্রেইলার ট্রাকটিকে ধাক্কা দিলে মেট্রোলিঙ্ক রেলের তিনটি দ্বিতল বগি উল্টে যায় ও অপর দুটি লাইনচ্যুত হয়। অপরদিকে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেইলারটি একপাশে ছিটকে যায় এবং এর ছিন্নবিচ্ছিন্ন অংশগুলোতে আগুন ধরে যায়।
সহকারী পুলিশ প্রধান জ্যাসন বেনিতেস জানিয়েছেন, অক্সনার্ডের দুর্ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূর থেকে ট্রেইলারটির চালক জোসে আলেজান্দ্রো স্যানচেজ-রামিরেজকে (৫৪) আটক করা হয়। তিনি পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে সরে পড়েছিলেন। দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আঘাত করে পালিয়ে যাওয়ার মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে