পুরুষদের স্কার্ট প্রতিবাদ

 
নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে তুরস্তের পুরুষরা। তবে সাধারণ পোশাকে নয়, মেয়েদের স্কার্ট পরে তারা এই ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছে।
ওজেগান আসলান নামে ২০ বছর বয়সি তুরস্কে এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। গত ১১ ফেব্রুয়ারি মিনিবাসে করে ফেরার সময় তার ওপর চড়াও হয় সেই বাসের চালক ও তার দুই সঙ্গী। ওজেগান আত্মরক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন। তাকে হত্যা করে নদীতে ফেলার আগে তাকে মারধর ও ছুরিকাঘাতও করা হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। নারীদের পোশাক পরে তারা নিজেদের ছবি টুইট করেন যার হ্যাশট্যাগে লেখা ছিল ‘ওজেগানের জন্য স্কার্ট পরুন।’ এই ভিন্নধর্মী প্রতিবাদে পরবর্তীতে যোগ দেন আজারবাইজানের পুরুষরাও।
গত শনিবার নারীদের পোশাক, স্কার্ট ও মিনিস্কার্ট পরে ইস্তাম্বুলের রাস্তায় নামেন পুরুষরা। এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল।

এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ‘হ্যারি পটার’ সিরিজ সিনেমার নায়িকা এমা ওয়াটসনও। টুইটার বার্তায় তিনি তুরস্কের আন্দোলনকারী পুরুষদের প্রতি সমর্থন জানান। সূত্র: এমটিভি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।