শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)-সাস্ট’ এর উদ্যোগে ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট-২০১৯’ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জানান, আগামী ২ মার্চের মধ্যে ভিডিও এবং ৩ মার্চের মধ্যে প্রেজেন্টেশন জমা দিতে হবে। এর মধ্য থেকে বাছাইকৃত দশটি গ্রুপ এবং দশজন করে সদস্য চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
সংগঠনটির সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, একই দিন বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে মেন্টর হিসেবে ইস্ট-ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কের সিইও শিব্বির আহমেদ ও ক্যাপস্টোন এডুকেশনের পক্ষ থেকে নির্বাহীরা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতার বিজয়ীদেরকে প্রায় ত্রিশ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে।
আরো পড়ুন: ৬০ বোতল ফেনসিডিলেই যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিডিএন সাস্টের সহ-সভাপতি রেহেনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক অরূপ রতন পালসহ অন্য সদস্যবৃন্দ।
ইত্তেফাক/অনি