নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্নাকে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কেউ কেউ ঢাকায় বসে দিল্লীর কেজরিওয়াল হওয়ার স্বপ্ন দেখেন, অথচ একটি কর্মসূচিতে ৫’শ লোকও জড়ো করতে পারেন না। তাদের আদৌও কোনো জনসমর্থন নেই। তাই তারা ক্ষমতায় যাবার জন্য ষড়যন্ত্রের পথ অবলম্বন করেন। আসলে এদের জন্য করুণা হয়।’
বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘অমর একুশে’ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার মামলায় গ্রেফতার হয়েছেন মাহমুদুর রহমান মান্না। বুধবার তাকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।