অবসরের সম্ভাবনা উড়িয়ে দিলেন ইউনিস

 


বুধবার এক টুইট বার্তায় ফর্মহীনতায় থাকা পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান চলমান বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেয়ার প্রত্যাখ্যান করে দিয়েছেন। সেই সঙ্গে ফর্মে ফেরার জন্য কঠোর পরিশ্রম করে যাওয়ার কথা জানান তিনি।  
গত মঙ্গলবার উইনিসের অফিসিয়াল টুইটারের মাধ্যমে জানানো হয় চলতি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন এবং টেস্ট খেলায় চালিয়ে যাবেন। অথচ নিজের কোন টুইটার একাউন্টই নেই জানান পাকিস্তানের বর্তমান দলের সবচেয়ে সিনিয়র এই ক্রিকেটার। উইনিস বলেন, ‘আমার কোন টুইটার একাউন্ট নেই। আমার নামে যে টুইটার থেকে এমন বার্তা এসেছে সেটা ভুয়া।’