বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা দ্ব্যর্থহীনভাষায় বলে দিতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের যেকোনো চেষ্টা সরকারের পতনকে ত্বরান্বিত করবে। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
এর আগে জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বুধবার সকালেই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
অজ্ঞাত স্থান থেকে পাঠানো সালাহ উদ্দিনের বিবৃতিতে বলা হয়, সরকার দেশে বিচারিক নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিরোধী দল ও মতকে দমনের হাতিয়ারে পরিণত করেছে গোটা বিচার ব্যবস্থাকে। তারই অংশ হিসেবে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।