মাদার তেরেসাকে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধানের বিরুপ মন্তব্যের প্রতি সমর্থন জানালো শিব সেনা। শিব সেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে বলা হয়েছে, মোহন ভাগবত হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি অপ্রিয় সত্য কথাটি বলতে পেরেছেন। মাদার তেরেসার আসল উদ্দেশ্য ছিলো সেবার নামে দুঃস্থদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এর আগে গত সোমবার রাজস্থানে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে গোটা ভারতে। খবর এনডিভি’র।
‘সামনা’র সম্পাদকীয়তে আরএসএস প্রধানকে অভিনন্দন জানানো হয়। সেখানে বলা হয়েছে, 'অর্থ এবং সেবার নামে মিশনারিরা গরীবদের ধর্মান্তরিত করেছেন। ভাগবত এই কঠিন সত্য সামনে এনে জাতীয় সেবা করেছেন। মাদার তেরেসার কাজের প্রতি আমাদের সম্মান রয়েছে। অনেক সমাজ সেবকই এই ধরনের কাজ করেছেন। কিন্তু তারা ধর্মন্তর প্রক্রিয়া চালাতে চাননি। আরএস প্রধান যা বলেছেন তা ‘ঘরওয়াপসি’ প্রক্রিয়াকে (ধর্মান্তরিত হিন্দুদের পুনারায় হিন্দু ধর্মে ফিরে আসা) আরো এগিয়ে নিয়ে যাবে। ভাগবতকে আমরা অভিনন্দন জানাই।'
আরএসএস প্রধানের বক্তব্যে সোমবার পার্লামেন্টে বিরোধী দলীয় নেতাদের রোষের মুখে পড়ে সরকার। তবে সরকার দলীয় নেতাকর্মীরা বলেন, এমন বিবৃতির বিষয়ে আমাদের কিছু করার নেই।