তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে চট্টগ্রামে সাইবার সিটি ও হাইটেক পার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
বৃহস্পতিবার বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে তিনদিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’র সূচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, বাকলিয়ায় ৯৮ একর জমিতে সাইবার সিটি ও রাউজান উপজেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩০০ একর জমিতে হাইটেক পার্ক নির্মাণের এ পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরো জানন, এ লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে চট্টগ্রামের ১৪ উপজেলার তরুণদের এক ও তিনমাসব্যাপী প্রশিক্ষণ দিতে নেয়া হয়েছে ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্প।
অন্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, অ্যাকসেস টু ইরফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।