ভবিষ্যতে গ্যাস সরবরাহের জন্য ইউক্রেন অগ্রিম মূল্য দিতে ব্যর্থ হলে সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, ইউক্রেনের সাম্প্রতিক পরিশোধ করা দামে আর তিন থেকে চারদিন গ্যাস চলবে। পুতিন সরবরাহ বন্ধের সময়সীমা উল্লেখ না করলেও এই বিচ্ছিন্নকরণ ইউরোপে তেল সরবরাহে বাধা হতে পারে বলে তিনি জানান।
গত সপ্তাহে রুশপন্থি বিদ্রোহীনিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধের জন্য ইউক্রেনকে দায়ি করেছিল রাশিয়া। ৪৫ লাখ মানুষের বাসস্থান পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার ইউক্রেনের ওই সিদ্ধান্তকে পুতিন ‘গণহত্যার আভাস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটা এরকম দেখায়, কোনো কোনো ইউক্রেনীয় নেতার মানবিক ইস্যু বা মানবতা সম্পর্কে কোনো ধারণা নেই ।’ সূত্র: আল জাজিরা