জিহাদি জন নামে পরিচিত ইসলামিক স্টেট (আইএস) এর এক জঙ্গির পরিচয় প্রকাশ করেছে বিবিসি। জিহাদি জনের আসল নাম মোহাম্মদ এমওয়াজি। আইএস চালানো একটি শিরশ্ছেদের ভিডিওতে তাকে শিরশ্ছেদ করতে দেখা গিয়েছিল। এর পরই তার ইউরোপীয় পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।
এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তার পরিচয় নিয় বলা হয়েছিল তিনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি পশ্চিম লন্ডনের এর একটি ধনী পরিবারের সদস্য হিসেবে বড় হয়েছেন। কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে তার ডিগ্রি রয়েছে বলেও প্রতিবেদনটিতে জানানো হয়।
তাকে তিনজন মার্কিন ও দুইজন ব্রিটিশ নাগরিককে শিরশ্ছেদ করতে দেখা গিয়েছিল।