এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষে পর্যন্ত হার মানলেন বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ জাহাঙ্গীর (৩০) নামে ট্রাক চালক। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীরের বাড়ি বগুড়ার কাহালু থানার নিশ্চিন্তপুর গ্রামে।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে গত ২৩ জানুয়ারি রাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাক চালক মাসুদ ও তার সহকারী জাহাঙ্গীর। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চালক মাসুদ এখনও ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন।