খালেদা-তারেক আইনের ঊর্ধ্বে নয় : তথ্যমন্ত্রী

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রে কেউ রাজা-রানি নয়, খালেদা জিয়া বা তারেক জিয়া কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা খালেদা-তারেককে বিচারের বাইরে রাখতে রাখতে চায়, তারা আগুন-সন্ত্রাসী দানবদেরও রাজনীতিতে পুষতে চায়।
হস্পতিবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে শ্রীরামকৃষ্ণ দেবের ১৮০তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আয়োজিত’ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ধর্ম-সম্প্রীতি : শ্রীরামকৃষ্ণের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মগুরু ও পুরোহিতবৃন্দ অংশ নেন। এসময় শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘উদ্দীপন’ এর মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে কোন অপরাধীর স্থান নেই। কারাগারই অপরাধীর স্থান। বরং অপরাধী কারাগারের বাইরে থাকলে গণতন্ত্র ধ্বংস হয়।
‘খালেদা জিয়া গ্রেপ্তার হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে যারা তারস্বরে চিৎকার করছেন, তারা খালেদা জিয়াকে রাজা-রাণী ভাবেন’ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।