নিখোঁজের চার দিন পর প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিক মিজানুর রহমান তাহেরের (২০) লাশ পাওয়া গিয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার চরমুক্তারপুরের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরীরর কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ২৪ ফেবুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই মো. মোশারফ হোসেন জানান, চরমুক্তারপুরের প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর ট্রান্সপোর্টের সুপার ভাইজার তাহেরকে মাথায় আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় তার পিতা বাবা আবুল বাশার মামলার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এখনও কেউ গ্রেফতার হয়নি। নেত্রকোনার দূর্গাপুরের তাহের কিছুদিন ধরে পিতা-মাতাসহ মুক্তারপুরে ভড়া বাসায় বসবাস করছিলেন। তিনি অবিবাহিত। ধারনা করা হচ্ছে কোন বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।