মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় তারিকুল ইসলাম (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার নোয়াখালী পাড়ার গণির মিয়ার ছেলে। তিনি রংপুর কারমাইকেল কলেজের তৃতীয়বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি স্থানীয় একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করতেন তিনি।

আরও পড়ুনঃ তাড়াইলে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর ১টার দিকে বাইসাইকেলযোগে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন তারিকুল। দমদমা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছুলে রংপুরগামী একটি বাস পথচারীকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তারিকুল।

ইত্তেফাক/নূহু