বাসে পেট্রোল-বোমা নিক্ষেপকালে আটক ২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সময় দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে শিল্পাঞ্চলের নাবিস্কো মোড়ে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, রাকিব (১৯) ও আজাদ (১৬)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহউদ্দিন জানান, রাত ১০টার দিকে ওই দুই পিকেটার একটি চলন্ত বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারার প্রস্তুতি নেয়। নিক্ষেপের আগে পেট্রোল বোমার শলতায় আগুন ধরানোর সময় টহল পুলিশ তাদের দেখে ফেলে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।