সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত মতবিনিময় সভা

অবৈধভাবে সীমান্ত পারাপারে জীবনের ঝুঁকি কমাতে জয়পুরহাটের কড়িয়া সীমান্ত এলাকার জন প্রতিনিধি ও গরু ব্যবসায়ীদের সাথে শনিবার সকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কড়িয়া বিওপি চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট-৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাসীর ইমাম রুমী। কড়িয়া বিওপি’র অধিন ধরঞ্জি ও আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এই এলাকার গরু ব্যবসায়ীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছে।
সীমান্ত এলাকার সার্বিক আইনশৃংখলা বজায় রাখার স্বার্থে অবৈধভাবে অনুপ্রবেশ না করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।