‘ব্যাট হাতে আমরা নিজেদের ডুবিয়েছি’

 
 
 
নিউ জিল্যান্ডের কাছে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দুষলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ক্লার্ক বলেন, ‘যদি ভদ্রভাবে বলতে হয়, তাহলে বলব, আমাদের ব্যাটিং ছিল ভয়ঙ্কর।’
 
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে নিউ জিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে এক উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
 

প্রতিপক্ষ বোলারদের প্রশংসা করতে গিয়েও সতীর্থ ব্যাটসম্যানদের এক হাত নেন ক্লার্ক। বললেন, ‘যেভাবে তারা বোলিং করেছে এবং নিজেদের দক্ষতা বাস্তবায়ন করেছে, তাতে কৃতিত্ব নিউ জিল্যান্ডের। ব্যাট হাতে আমরা নিজেদের ডুবিয়েছি।’