শেরপুরে ট্রাকচাপায় নিহত ২

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেরুয়া বটতলা এলাকার মৎস্য খামারের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সকলেই একটি মোটরসাইকেলে করে শেরপুরে আসছিলেন।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যান বগুড়া জেলার ধুনট উপজেলার পাঁচথুপি গ্রামের সোহেল রানা (৩৮) ও বগুড়ার শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর পৌরশহরের উত্তরসাহা পাড়ার খোকন ইসলাম (৩০)। এই দুর্ঘটনায় অপর আহত উত্তরসাহা পাড়ায় মনু ইসলামকে (২৭) শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার শজিমেকে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার এস আই রাজু কামাল বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে উপজেলার চান্দাইকোনা থেকে শেরপুর শহরে আসার পথে উক্তস্থানে বিপরীতমুখী অজ্ঞাতনামা ট্রাক তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।