নারায়ণগঞ্জের গাউছিয়ায় পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ শাকিল (২৫) শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৫ ফেব্রুয়ারি গাউছিয়ায় একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারলে তিনি অগ্নিদগ্ধ হন। শাকিল ওই বাসের সুপারভাইজার ছিলেন। এ নিয়ে সারাদেশে পেট্রেলবোমায় ৬২ জন মারা গেলেন।