কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়। নিহতরা সবাই অটোরিকশা যাত্রী। নিহতদের মধ্যে শিপন (২২) নামে চালকের নাম নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে অজ্ঞাত দুইজন রয়েছেন যাদের একজনের বয়স ২৫ ও অপরজনের ২০ হবে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানান। আহত অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই সুজন সেন জানান, কুমিল্লা অভিমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশাটি ভাদুঘরের হুজুরের বাড়ির সামনে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকায় ছয়জনই গুরুতর আহত হন। এর মধ্যে সদর হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।