কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ফাতেমা খানম (৪) ও কোহেলী রায় (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পরে এই দুই শিশুকে দুই পরিবারের লোকজন পুকুরপাড়ে না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে। অবশেষে বাড়ির আশপাশে কোথাও শিশু দুটিকে না পেয়ে পুকুরে সন্ধান চালায়। পুকুরে শিমু দুইজনকে পাওয়া যায়। সেখান থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।’

আরও পড়ুনঃ উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইকেল ব্যবসায়ী নিহত

ফাতেমা খানম ডহরপাড়া গ্রামের কালাম মৃধার মেয়ে ও কোহেলী রায় একই গ্রামের সুরেশ রায়ের মেয়ে। 

ইত্তেফাক/নূহু