বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম বলেছেন, ‘আপনার সময় শেষ, আপনি দিন গুনুন। অচিরেই আপনাকে কারাগারে ঢুকতে হবে।’
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ‘বেগম জিয়া সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হরতাল-অবরোধে তার দলের লোকজনের ব্যবসা বাণিজ্য ও চলাফেরা বন্ধ হয়নি। তিনি সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে চান। পেট্রলবোমায় সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এসব করে কোনো দিনই তার শেষ রক্ষা হবে না।’
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসালামে মানুষ হত্যা মহাপাপ কিন্তু জামায়াত মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে কলংকিত করেছে।’