পদ্মায় নারীর ভাসমান লাশ

 
পদ্মার মাওয়ায় এক নারীর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় লাশটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণ করা হচ্ছে, মানিকগঞ্জের লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর লাশ এটি।
 

কালচে এস রংয়ের এবং সুতি শাড়ি পড়া নারীর চেহারা বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বয়স আনুমানিক ৩৫/৪০। এই তথ্য দিয়ে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস আলী জানান, তাত্ক্ষণিক মানিকগঞ্জের খবর পাঠানো হয়েছে এবং লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের অবগত করা হচ্ছে। এটি দুর্ঘটনা কবলিত এমভি মোস্তফা লঞ্চের যাত্রী কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে।