নদীভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন মাশরাফি বিন মর্তুজা

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুরে মাশরাফি বিন মর্তুজা উপজেলার কোটাকোল ইউপির ঘাঘা, যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা, আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মধুমতি নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভাঙন এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভুমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ। পরে তিনি মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন। এরপর লোহাগড়া পৌরসভা আয়োজিত এক মত বিনিময় সভায় মিলিত হন মাশরাফি বিন মর্তুজা।

আরও পড়ুনঃ কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেয়র আশরাফুল আলম,প্যানেল মেয়র বুলবুল ইসলাম বুলু, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

ইত্তেফাক/নূহু