টানা অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ংন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকালে রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে দুইটি বাসে আগুন দেয় হয়। খবর পেয়ে রমনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
একই সময়ে রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনের রাস্তায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভায় ফায়ার সার্ভিস।