লা লিগায় মেসি-সুয়ারেজ- গোলে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার গ্রানাডার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লুইস এনরিকের দল।
গ্রানাডার মাঠে ম্যাচের ২৫তম মিনিটেই জর্দি আলবার বাড়িয়ে দেয়া বলে সুয়ারেস শট নিয়ে ব্যর্থ হন। ফিরতি শটে ইভান রাকিতিচে গ্রানাডার জালে বল জড়ান।
৩৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বার্সেলোনা। রাকিতিচের লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে মেসি ডানপায়ে জোরালো শট নিলেও তা পোস্টের ওপর দিয়ে চলে যায়।
৪৮তম মিনিটে আবারো সুয়ারেস-রাকিতিচ যুগলবন্দী হয়ে বার্সেলোনার ব্যবধান বাড়িয়ে দেন। ডান প্রান্ত থেকে রাকিতিচের বাড়ানো বল ড্রানাদার গোলরক্ষক দ্রুত এগিয়ে এসে বিপদমুক্ত করার আগেই জালে জড়িয়ে দেন সুয়ারেস। অবশ্য ৪ মিনিট পরে পেনাল্টি থেকে গোল করেন গ্রানাদার রিকো।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিট মাথায় সুয়ারেসের সহায়তায় গোল করেন মেসি। রাকিতিচের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকে কাটান উরুগুয়ে তারকা। এরপর পাশে থাকা মেসিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগান মেসি। এরপর আরো একটি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
গ্রানাডা বিপক্ষে জয় পেয়ে লা লিগার বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৫৯। অন্যদিকে ২৪ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল জিতলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারো বেড়ে যাবে।