লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী পিকআপ ভ্যান ও ইট বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাফিজিয়া মাদ্রাসার অদূরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান ও ইট বোঝাই একটি ট্রাকে পেটে্রাল বোমা মারে দুর্বৃত্তরা। পরে এলাকবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া শনিবার রাত নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সানফ্লাওয়ার পরিবহন ভাঙচুর করা হয়।