ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে রবিবার ২৪ কমে ৪ হাজার ৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩৭ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি টাকা বেশি। এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ৪ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০ পয়েন্টে। তবে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৮৬টির দাম বেড়েছে, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ারদর।