সিলেটে আদালত পাড়ায় আইনজীবী ছুরিকাহত

সিলেট জজ কোর্ট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অ্যাডভোকেট ফয়েজ আহমদ নামের একজন আইনজীবী আহত হলে তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংস্লিষ্টরা জানান, রবিবার বেলা পৌনে ২টার দিকে অ্যাডভোকেট ফয়েজ আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। কোর্ট  চত্বর থেকে বের হওয়ার পর পরই দুই যুবক তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হয়ে মাঠিতে পড়ে যান। তখন তাকে দ্রুত  ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. খায়রুল বাশার জানান তার অবস্থা আশংকামুক্ত।