নারায়ণগঞ্জে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল রবিবার ভোরে ধলেশ্বরী নদীতে চারটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় আড়াই লাখ টাকার ৮০০ কেজি অবৈধ জাটকা উদ্ধার করেছে। পরে নারায়ণগঞ্জ জেলা মত্স্য কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
কোস্ট গার্ড পাগলা স্টেশন প্রেস এক বিজ্ঞপ্তিতে জানায়—একটি অপারেশন দল ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ‘এম ভি রাসেল-৪’, ‘এম ভি সাব্বির’, ‘এম ভি আবে জমজম’ ও ‘এম ভি সালাম খান’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে অবৈধ জাটকা উদ্ধার করা হয়।