আফগান তরুণীর ব্যতিক্রমী প্রতিবাদ

 
যেসব দেশে নারীরা সবচেয়ে কম স্বাধীনতা ভোগ করে আফগানিস্তান তার প্রথম দিকে। রাস্তায় নির্ভয়ে চলাচল করতে পারে না আফগান নারীরা। অহরহ শিকার হতে হয় ইভটিজিং এর। নির্যাতন কমার যখন কোন লক্ষণ নেই তখন এর বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের ভাষা নিয়ে কাবুলের রাস্তায় নেমেছে এক তরুণী।
নারী নির্যাতনের প্রতিবাদে ধাতব বর্মের মত পোশাক পরে কাবুলের রাস্তায় হেঁটে প্রতিবাদ জানিয়েছেন তিনি। নারীদেহের কাঠামোর আকারে তৈরি বর্ম পরিহিত মেয়েটির প্রতিবাদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। এক তুর্কী সাংবাদিক সেই ছবি টুইটারে পোস্ট করার পর তা বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে।
আফগান নারীদের নির্যাতনের চিত্র তুলে ধরতেই এই অভিনব পন্থা নিয়েছেন তিনি। নারী নির্যাতনের তালিকায় আফগানিস্তানের স্থান প্রথমদিকে। মেয়েদের অসম্মান, যৌন হয়রানি, জোর করে বিয়ে করা, ও তথাকথিত অনার কিলিং এর ঘটনা খুব বেশি মাত্রায় হয়ে থাকে আফগানিস্তানে। আইনের আশ্রয় তো দুরের কথা মুখ বুজেই শত নির্যাতন সয়ে যেতে হয় আফগান নারীদের।সেখানে এই ধরনের প্রতিবাদকে বেশ সাহসী হিসেবেই দেখছেন সবাই। সূত্র: আইবিএন