খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন সরকারের উদ্দেশে বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী না। পৃথিবীর ইতিহাস আমরা জানি। ক্ষমতার পালবদল হয়। তাই পালবদলের পরে কি হতে পারে, সেটা আমাদের সবারই মনে রাখা উচিত? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রবিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে খালেদা জিয়া গত ২৮ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেছেন। এ আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তা অবৈধ।