হরতালের মধ্যেও রাজধানীতে তীব্র যানজট

২০ দলের ডাকা টানা অবরোধের মধ্যে ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল রবিবারে রাজধানীতে অবরোধ ও হরতালে তেমন কোন প্রভাব পড়েনি। জীবনযাত্রা ছিল স্বাভাবিক। রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এমনকি নগরীর অধিকাংশ সড়কে ছিল তীব্র যানজট।

গতকাল রবিবার সকাল থেকেই নগরীর প্রায় সবক’টি মোড়ে ট্রাফিক সিগনালে আটকে থাকতে হয়েছে পরিবহনগুলোকে। সকালের দিকে নগরীর তিনটি স্থানে থাকা গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। অপরদিকে ঢাকা থেকে দূরপাল্লার বাসগুলো ঢাকার বাইরের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।