স্বেচ্ছামৃত্যুর আবেদন

চিলিতে ১৪ বছর বয়সী একটি অসুস্থ মেয়ে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সে স্বেচ্ছামরণের অনুমতি পাওয়ার আবেদন করেছে প্রেসিডেন্টের কাছে। ভ্যালেন্টিনা মরেইরা নামের ওই মেয়েটি সিসকি ফিব্রোসিস নামে নিরাময় অযোগ্য একটি জিনগত রোগে আক্রান্ত।

ভ্যালেন্টিনা বলেছে, আমি জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছি, কারণ এই রোগটিকে নিয়ে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি। সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজার হাজার মানুষ তার এই ভিডিও চিত্রটি দেখার পর চিলির প্রেসিডেন্ট মিচেল বেচেলেটেরও নজরে এসেছে ভিডিওটি। তিনি আর দেরি না করে হাসপাতালে গেছেন অসুস্থ ভ্যালেন্টিনাকে দেখতে। তার মুখপাত্র বলেছেন, ভ্যালেন্টিনাকে আত্মহত্যার অনুমতি দেয়া হবে না। তবে যতদিন সে বেঁচে আছে ততদিন তার মানসিক চিকিত্সার খরচ দেবে সরকার। চিলিতে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তবে ভ্যালেন্টিনার স্বেচ্ছামৃত্যুর আবেদন এই আইনটিকে নিয়ে আলোচনা ফের উস্কে দিয়েছে। - বিবিসি