গাজীপুরে গান পাউডার ছড়িয়ে বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি বাসে ‘গান পাউডার ছড়িয়ে’
আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
সোমবার দুপুরে এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 
শ্রীপুর ফায়ার সাভিসের স্টেশন কর্মকর্তা তাসাররফ হোসেন জানান, বেলা ১২টার দিকে উপজেলার বরমী বাজার এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, ঢাকা থেকে বরমীগামী প্রভাতি-বনশ্রী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার ছড়িয়ে আগুন দেয়। এতে বাসের সবগুলো আসন এবং ইঞ্জিনের আংশিক পুড়ে গেছে।