লেনোভোর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

 
 
কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ফোন ও ট্যাবলেটস প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। কোম্পানিটি বাংলাদেশে তাদের প্রতিষ্ঠানের দূত হিসেবে সাকিবকে নিয়োগ দিয়েছে।
 
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটের তিন ফর্মেটেই বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব পিসি প্লেয়ার হিসেবে লেনোভোর সঙ্গে কাজ করবেন। ভারতে লেনোভোর পরিচালক (বিপণন) ভাস্কর চৌধুরি বলেন, ‘সাকিব কেবল বাংলাদেশে নয় পুরো ক্রিকেট বিশ্বেই একজন তারকা। তার এ নিয়োগ এ দেশের তরুণ ক্রেতাদের কাছে লেনোভোর ব্র্যান্ড আরো জনপ্রিয় হয়ে উঠবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার।’
 

লেনোভোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত যে সুযোগ পেলে আমার দেশের যুব সমাজ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে। তাদের উন্নয়ন এবং বিশ্বের সঙ্গে যোগাযোগে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লেনোভো বিশ্বমানের পণ্য উত্পাদনে প্রতিশ্রুতিবদ্ধ।’