প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ খালেদা জিয়ার

 
 
রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিরোধে দেশের সকল পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কথা জানান।
 
বিবৃতিতে বলা হয়, ‘জনগণের স্বত:স্ফুর্ত প্রতিরোধের মুখেই সরকারের পতন অনিবার্য। আওয়ামী লীগকে রক্ষা করতে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার কুমানসে গণহত্যার প্রকাশ্য দাম্ভিক ঘোষণা দিয়ে সরকার নিজেই সকল গণহত্যার হুকুমের আসামি হওয়া নিশ্চিত করেছেন। পুলিশি তান্ডবের কল্যাণে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার আওয়ামী চক্রান্ত কখনোই সফল হবে না।’