নাশকতার মামলায় জামায়াতের জেলা আমিরসহ আটক ৫

 
পঞ্চগড়ে নাশকতার মামলায় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ  আরো ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 
এদিকে সোমবার ভোররাতে দু’টি বাসে ও আওয়ামী লীগের দু’টি অফিসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। পঞ্চগড় থানার উপ পরিদর্শন আবুল কালাম আজাদ বাদী হয়ে ওই মামলাটি করেন। আটক ৫ জনসহ অজ্ঞাত আরো ২০/২১ জনকে ওই মামলার আসামি করা হয়েছে। পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।