কানসাটে ট্রাকে দূর্বৃত্তদের আগুন : ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি ট্রাক। আজ সোমবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় দূর্বৃত্তরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, সোমবার রাত ৮ টার দিকে সোমাসমজিদ স্থলবন্দরে যাওয়ার সময় কানসাট এলাকায় একটি ট্রাককে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে দূর্বৃত্তরা। পরে ট্রাকের চালক ভয়ে ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। এই সময় দূর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।